করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। দফায় দফায় খোলার ঘোষণা এলেও শেষ পর্যন্ত চালু হয়নি। সবশেষ ১৩ জুন স্কুল-কলেজ খোলার ঘোষণা দিলেও শিক্ষামন্ত্রী বলছেন, সংক্রমণের হার ৫ শতাংশের নিচে না নামলে খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান।
হল ও ক্যাম্পাস খুলে দিয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষার দাবিতে রোববার (৩০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। তাদের দাবির সঙ্গে সংহতি জানান শিক্ষকরাও। আগামী ১ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে না দিলে মঙ্গলবার কফিন নিয়ে মিছিল করার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
একই দাবিতে নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। ১ জুনের মধ্যে না খুললে মঙ্গলবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথ অবরোধের ঘোষণা দেন তারা।
এদিকে, ১৩ জুন স্কুল-কলেজ খোলার চেষ্টা করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলছেন, টিকাদানের পরই বিশ্ববিদ্যালয় খুলবে। অন্যান্য খাতের মতো বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরাও।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
