নিজস্ব প্রতিবেদক।।
মানুষের ভোগান্তি কমাতে ভাঙা রাস্তা নিজ উদ্যোগে মেরামত করলেন নগরকান্দি গ্রামের আব্দুর রশিদ ও স্থানীয় লোকজন। নফর কান্দি গ্রামটি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নে অবস্থিত।
নফর কান্দি গ্রামের সড়কটি এবারের ভারী বর্ষণে বিভিন্ন স্থানে গর্তের সৃস্টি হয়। এতে করে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই রাস্তাটি সংস্কারের উদ্যোগ ঐ গ্রামের মোঃ জয়নুল আবেদনের ছেলে মোঃ আব্দুর রশিদ।

মোঃ আব্দুর রশিদ জানান, নফর কান্দি গ্রামের রাস্তাটি দিয়ে কয়েক গ্রামের লোকজন যাতায়াত করে কারন মাঠ থেকে ফসল আনায়নের একমাত্র রাস্তা এটি। বিভিন্ন সময় রাস্তাটিতে অনেককে দুর্ঘটনায় কবলিত হতে হয়। তিনি বলেন রাস্তাটি বেহাল দশা আপনারা দেখতে পারছেন। রাস্তাটির এই জায়গাটা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় মানুষের ভোগান্তি বেড়েছে। গ্রামের মানুষ স্থানীয় জনপ্রতিনিধি ও চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেও এর সুরাহা করতে না পারায় স্থানীয় লোকজন নিজেই মেরামত করে চলাচলের ব্যবস্থা করে।

এ বিষয়ে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে চেয়ারম্যানের মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। স্থানীয় একজন নাম প্রকাশ নার করা শর্তে বলেন, চেয়ারম্যান মেম্বারেরা নিজেদের আখের গোছানোর কাজে ব্যস্ত । কিন্তু তারা মানুষের কল্যানের কথা ভাবেন না। ভ্যান চালক না প্রকাশ না করার শর্তে জানান, এটি খুবই ব্যস্ততম রাস্তা। এবার বৃষ্টিতে রাস্তা ভেঙে গেলে মেম্বার ও চেয়ারম্যান কেউ খবরও নেয়নি। মোঃ আব্দুর রশিদ বলেন মানুষের ভোগান্তির কথা ভেবে এগিয়ে এসেছি বাকী জীবন যেন মানুষের কাজে আসতে পারি সেই জন্য তিনি দোয়া কামনা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
