নিউজ ডেস্ক।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী দায়িত্ব গ্রহণ করেছেন।
রোববার দুপুরে সদ্য বিদায়ী প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান তার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন জনসংযোগ দফতরের প্রশাসক ড. আজিজুর রহমান, বিভিন্ন হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় সভাপতি, সহকারী প্রক্টরবৃন্দ।
এর আগে গত ২৭ মে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের কার্যকাল শেষ হওয়ায় নতুন ভারপ্রাপ্ত প্রক্টর নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই পদে নিয়োগ পান পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লিয়াকত আলী। ২০১৯ সাল থেকে তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করছেন। নতুন প্রক্টর নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
