খরচ ছাড়াই ফাজিল-স্নাতক পাসদের প্রশিক্ষণ দেবে আইডিবি

নিউজ ডেস্ক।।

খরচ ছাড়াই স্নাতক-ফাজিল পাস শিক্ষার্থীদের ১ বছর ও ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। প্রশিক্ষণের জন্য আবেদনের শেষ তারিখ আগামী ৩১ মে।
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বিআইএসইডব্লিউর এ প্রশিক্ষণের জন্য দরখাস্ত আহ্বান করেছে। অনলাইন অথবা সরাসরি ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণের ক্লাসগুলো অনুষ্ঠিত হতে পারে। আসন সংখ্যা পূর্ণ হলেই ক্লাস শুরু হবে। প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে পারবেন http://apply.idb-bisew.info এই ওয়েবসাইটে।

জানা যায়, স্নাতক অথবা ফাজিল পাস শিক্ষার্থীদের জন্য ১ বছর মেয়াদি তথ্যপ্রযুক্তির বিনামূল্যের প্রশিক্ষণের কেতাবি নাম হাই-অ্যান্ড প্রফেশনাল আইটি ট্রেইনিং। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের মেয়াদ হবে ৬ মাস।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.