করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৫ মে-এর মধ্যে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেননি তাদেরকে সংযুক্ত Google Form অনুযায়ী অবশ্যই ইংরেজিতে জাতীয় পরিচয় পত্রের নম্বরসহ জরুরী ভিত্তিতে আগামী ২৫ মে-এর মধ্যে রেজিস্ট্রেশন করতে অনুরোধ করা হলো। রেজিস্ট্রেশন লিংক-(https://bit.ly/3wfsSHZ)
ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন বা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
