এইমাত্র পাওয়া

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ভালুকায় মানববন্ধন

স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দ্বায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ময়মনসিংহের ভালুকা উপজেলার সাংবাদিকরা হেনস্তাকারীদের বিচার দাবিতে বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে মানববন্ধন করেন।

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবিতে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ খান, দৈনিক যুগান্তর ভালুকা প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল, প্রথম আলো ভালুকা প্রতিনিধি মাহমুদুল হাসান ফুরাত, স্বদেশ প্রতিদিন ভালুকা প্রতিনিধি আনোয়ার হোসেন তরফদার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠ ভালুকা প্রতিনিধি মোকলেছুর রহমান মনির, ইত্তেফাক সংবাদদাতা কামরুজ্জামান মানিক, আনন্দ টিভি ময়মনসিংহের বিশেষ সংবাদদাতা রফিকুল ইসলাম রফিক, নয়া দিগন্ত ভালুকা সংবাদদাতা আসাদুজ্জামান ফজলু, বাংলাদেশ বুলেটিন ভালুকা প্রতিনিধি আক্কাস আলী, যায়যায়দিন প্রতিনিধি সফিউল্লাহ আনসারী, বাংলাদেশ প্রতিদিন ভালুকা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান সুমন, দৈনিক আলোকিত সকাল ভালুকা প্রতিনিধি সারুয়ার হাসান, দৈনিক অধিকার ভালুকা প্রতিনিধি এসএম মিজানুর রহমান মজনু, বিজনেজ বাংলাদেশ প্রতিনিধি মোকলেছুর রহমান মামুন, দৈনিক খোলা কাগজ ভালুকা প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক গণমুক্তির ভালুকা প্রতিনিধি সুজিত মিত্র, সিএনএন বাংলা টিভির ভালুকা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রুমখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.