নিউজ ডেস্ক।।
নির্ধারিত সময়ের আগেই ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ সময় রোববার সকাল পৌনে নয়টায় ঢাকার আসার কথা ছিল লঙ্কানদের। কিন্তু তার আধাঘন্টা আগে সকাল ৮টা ১৫ মিনিটে শ্রীলঙ্কা লঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছে কুশল পেরেরার দল। সেখান থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে চলে গেছে তারা।
খবরটি নিশ্চিত করেছেন ক্রিকেট সংশ্লিষ্টদের বিমানবন্দরে বিদায় বা অভ্যর্থনা জানানোর দায়িত্বে যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে সবসময় উপস্থিত থাকেন, সেই ওয়াসিম খান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
