আজ খুলছে অফিস, ব্যাংক-বিমা

নিউজ ডেস্ক।।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের ছুটি শেষ হয়েছে গতকাল শনিবার। ফলে আজ রবিবার (১৬ মে) খুলছে অফিস-আদালত। খুলছে ব্যাংক-বীমা এবং শেয়ারবাজারও।

গত বৃহস্পতিবার শুরু হয় তিন দিনের ঈদের ছুটি। শুক্রবার পালিত হয় ঈদুল ফিতর। সাধারণ নিয়মানুযায়ী, রমজান মাস ২৯ দিনে হিসাব করে ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা হয়। কিন্তু এবার করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষকে কর্মস্থলে রাখতে বৃহস্পতিবার (১৩ মে) থেকে ছুটি ঘোষণা করে সরকার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.