এইমাত্র পাওয়া

শতভাগ বোনাসের দাবিতে ঈদ হবে প্রেসক্লাবে

শতভাগ বোনাসের দাবিতে এবারের ঈদ উল ফিতর প্রেসক্লাবের সামনে উদযাপনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বেসরকারি শিক্ষকদেরকে ২৫% বোনাস দেয়া হয়েছিল প্রায় ১৭ বছর আগে। এ বোনাস শতভাগ করার দাবি দীর্ঘ দিনের।

গত ০৮-০৫-২১ ইং তারিখে বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরামের ( বামাশিকফো ) আহ্বানে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জনাব জসিম উদ্দীনকে আহ্বায়ক এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি জনাব দেলোয়ার হোসেন আজিজীকে সদস্য সচিব করে “শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি” গঠন করা হয়।

সে সভায় দেশের ৯ টি বেসরকারি শিক্ষক কর্মচারী সংগঠনের নেতারা শতভাগ বোনাসের দাবিতে প্রেসক্লাবের সামনে ঈদ উল ফিতরের নামাজ আদায় ও মানববন্ধন করার কর্মসূচি ঘোষণা করেন। তারা যৌথ বিবৃতিতে ঈদ উল ফিতরে শতভাগ বোনাস না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী ঈদ উল আযহা হতে শতভাগ বোনাস প্রদানের জোর দাবি জানান। দাবি আদায়ের লক্ষ্যে সকাল ১০ঃ৩০ মিনিটে ঈদ উল আযহার জামাত এবং মানববন্ধনে উপস্থিত থাকার জন্য দেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে আহ্বান জানানো হয়।

করোনা পরিস্থিতির কারনে যেসব শিক্ষকরা প্রেসক্লাবে যেতে না পারবেন তাদেরকে স্ব স্ব জেলায় সাংবাদিকদের সাথে যোগাযোগ করে জেলা প্রেসক্লাবে ঈদ উদযাপনের অনুরোধ করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্যঃ আজ থেকে প্রায় দেড় যুগ আগে চারদলীয় জোট সরকারের আমলে বেসরকারি শিক্ষকদেরকে ২৫% ও কর্মচারীদের ৫০% হারে বোনাস দেয়া হয়। সে অবস্থা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের বেতন দ্বিগুণের চেয়েও বেশি বৃদ্ধি করে দেন। সরকারি কর্মচারীদের ন্যায় ২০% বৈশাখী ভাতা ও বার্ষিক ৫% প্রবৃদ্ধিও দেন। কিন্তু বছরের দুটি বোনাসের কোনো পরিবর্তন আজ পর্যন্ত হয়নি।

বেসরকারি শিক্ষকরা মনে করেন, বছরে মাত্র দুটি বোনাস শতভাগ করে দিতে বাড়তি আর কয়টি টাকা ই বা লাগে। বিষয়টি যদি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনা যায় তাহলে এটা খুব সহজেই আদায় হতে পারে।

লেখকঃ
মুহাম্মাদ জসিম উদ্দীন
প্রভাষক
জিরাইল আজিজিয়া ফাজিল মাদরাসা
বাকেরগঞ্জ, বরিশাল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.