এইমাত্র পাওয়া

করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক থাকতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক।।

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। বিশেষজ্ঞরা বলছেন প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউ কয়েকগুন বেশি শক্তিশালী। এ অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশের করোনার তৃতীয় ঢেউ আসা নিয়ে সবাইকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, স্বাস্থ্যবিধি না মানার কারণেই দেশে দ্বিতীয় ঢেউ এলো। এখন তৃতীয় ঢেউয়ে যেন আক্রান্ত না হই সেজন্য সবাইকে সচেতন হতে হবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ভার্চুয়াল এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.