এইমাত্র পাওয়া

রোজা রেখে করোনার টিকা বা ইনসুলিন নেওয়া যাবে?

অনলাইন ডেস্ক :

প্রশ্ন: রোজা রেখে করোনার টিকা বা ইনসুলিন নেওয়া যাবে?

উত্তর: রোজা রেখে করোনার টিকা বা ইনসুলিন নেওয়া যাবে। এতে রোজা ভঙ্গ হবে না।

রোজা ভঙ্গের কারণ হচ্ছে, স্বাভাবিক প্রবেশপথ দিয়ে পেটে বা মস্তিষ্কে কোন কিছু প্রবেশ করা। অস্বাভাবিক প্রবেশপথ দিয়ে শরীরের ভেতরে কোন কিছু প্রবেশ করলে রোজা ভঙ্গ হয় না। টিকা বা ইনসুলিন রগে বা মাংসে দেওয়া হয়।

তথ্যসূত্র: হেদায়া, খণ্ড-১, পৃষ্ঠা-২০০, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৩, পৃষ্ঠা-৩৯১

উত্তর দিয়েছেন- মুফতি ইমরানুল বারী সিরাজী, খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান ও
সিনিয়র মুহাদ্দিস ও মুফতি, জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসা, রামপুরা, ঢাকা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.