বেসরকারি শিক্ষকদের বদলি প্রথা চালুর দাবিতে আন্দোলনে নামছেন শিক্ষকরা। গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এ দাবিতে আগামী রোববার (১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন তাঁরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষকদের দীর্ঘ দিনের প্রাণের দাবি বদলি। এ বিষয়ে সরকারের সিদ্ধান্তও ইতিবাচক। বর্তমান সরকার বিভিন্ন মহলে প্রশংসিত। ২০১৯ খ্রিষ্টাব্দ শেষ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছালেও বদলি নীতিমালা বা প্রজ্ঞাপন জারি না হওয়ায় হতাশ শিক্ষকরা। তাই দ্রুত বদলির আদেশ জারির দাবিতে আন্দোলনে নামছেন শিক্ষকরা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারাদেশের শিক্ষকরা একত্রিত হয়ে আগামী ১ সেপ্টেম্বর মানববন্ধন পালন করবেন। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: সোহরাব হোসাইন ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. গোলাম ফারুক বরাবর এ দাবি জানিয়ে স্মারকলিপিও দেয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
