এইমাত্র পাওয়া

২০২১ সালে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে পদ্মা সেতু

পদ্মা সেতু নির্মাণকাজের অগ্রগতি হয়েছে ৮৩ শতাংশ। ২০২১ সালের জুনের মধ্যে সেতু চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, মূল সেতুর বাস্তবায়ন কাজের অগ্রগতি ৮৩ শতাংশ, আর্থিক অগ্রগতির ৭২ শতাংশ। নদী শাসন কাজের বাস্তব অগ্রগতি ৬২ শতাংশ এবং আর্থিক অগ্রগতির ৪৮ শতাংশ।

অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ঋণ পরিশোধ চুক্তি স্বাক্ষরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading