এইমাত্র পাওয়া

এক কলেজ থেকেই ৪০ জন মেডিক্যালে ভর্তির সুযোগ পেলেন

নিউজ ডেস্ক।।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। উত্তরবঙ্গে এই কলেজটি সমধিক পরিচিত ও ফলাফল বরাবরই ঈর্ষণীয়। প্রতিবছর মেডিক্যাল ভর্তি পরীক্ষায় এখানকার শিক্ষার্থীদের সাফল্য নজরকাড়া।

এবারও তার ব্যতিক্রম হয়নি। এখন পর্যন্ত প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্যমতে, ৪০ জন শিক্ষার্থী মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছেন। ৪ এপ্রিল (রোববার) এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে এমন তথ্য জানা যায়। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।

জানা যায়, এবছর এইচএসসি পরীক্ষায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ২০৮ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়ে অটোপাস করেন। তাদের সবাই এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

কুমিল্লা মেডিক্যাল কলেজে সুযোগ পাওয়া সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী মিফতাহুল জান্নাত প্রমি বলেন, ‘খুবই আনন্দ লাগছে, ছোটকালের স্বপ্ন যেন বাস্তবায়নের পথে। এ সুযোগ পাওয়ার পেছনে আমাদের শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ছিল।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.