এইমাত্র পাওয়া

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন ছাড়

নিজস্ব প্রতিবেদক।।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মার্চ (২০২১) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। সোমবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ২০২১ সালের মার্চ মাসের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অগ্রণী ও রুপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করেছে।

শিক্ষক-কর্মচারীরা আগামী ১২ এপ্রিল পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.