নিউজ ডেস্ক।।
চট্টগ্রামের হাটহাজারীর এক মাদ্রাসায় শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশের সংবিধান ও প্রচলিত আইন মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে মেনে চলতে বলেছেন হাইকোর্ট। একইসঙ্গে চট্টগ্রামের হাটহাজারীর মাদ্রাসার নির্যাতিত শিশুর যেন পড়ালেখা ব্যাহত না হয় সেদিকে নজর রাখতে বলেছেন আদালত। এছাড়া শিশু ও শিশুর পরিবারের সদস্যরা যেন নিরাপত্তা হীনতায় না ভোগে সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন আদালত।
শুনানির নির্ধারিত দিনে আজ রবিবার (১৪ মার্চ) হাইকোর্টের বিচারপতি নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এসব পর্যবেক্ষণ দেন। বিষয়টি আদালতের পর্যবেক্ষণে থাকবে বলেও মন্তব্য করেন হাইকোর্ট।সূত্রঃ ইত্তেফাক
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
