অনলাইন ডেস্ক ||
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রামের প্রার্থী হিসাবে বুধবার হলদিয়ায় মহকুমাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণণূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে দেওয়া হলফনামা তার সম্পত্তির পরিমাণ জানা যায়। তাতে দেখা যায়, তৃণমূল নেত্রীর হাতে নগদ টাকার পরিমাণ এক লাখের কম। নেই কোনও স্থাবর সম্পত্তি বা বাড়ি। ব্যক্তিগত কোনো গাড়িও নেই।
২০১৯-২০ আর্থিক বছরে মমতার বার্ষিক আয় ছিল ১০ লাখ ৩৪ হাজার ৩৭০ টাকা। ২০১৮-১৯ আর্থিক বছরে তার বার্ষিক আয় ছিল ২০ লাখ ৭১ হাজার ১০ টাকা। তারও আগের তিনটি আর্থিক বছরের আয়ের হিসাবও দেওয়া রয়েছে ওই হলফনামায়। তবে তার মধ্যে সর্বোচ্চ আয় ২০১৮-১৯ অর্থবর্ষেই।
একনজরে দেখা যাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ।
কমেছে আয়ঃ
মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সম্পত্তির পরিমাণ নির্বাচনী হলফনামায় পেশ করেছেন, তাতে দেখা গিয়েছে ২০১৯-২০ সালের আর্থিক বছরে মমতার বার্ষিক আয় ছিল ১০ লক্ষ ৩৪ হাজার,৩৭০ টাকা। তার আগে, ২০১৮-১৯ সালে আর্থিক বছরে তার আয় ছিল ২০ লক্ষ ৭১ হাজার ১০ টাকা। যে হলফনামা মমতা পেশ করেছেন, তাতে বিগত বছরগুলিতে তার বার্ষিক আয় প্রকাশ করেছেন। তাতে দেখা গিয়েছে ২০১৮-১৯ সালের আর্থিক বর্ষেই মমতা সবচেয়ে বেশি আয় করেন।
সম্পত্তি কমেছেঃ
২০১৬ সালের বিগত বিধানসভা নির্বাচনে মমতা জানিয়েছিলেন যে তার সম্পত্তির পরিমাণ ছিল ৩০.৭৫ লক্ষ টাকা। আর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দিদি জানিয়েছেন তার সম্পত্তির পরিমাণ ১৬ লক্ষ ৭২ হাজার ৩৫২ টাকা ৭১ পয়সা। দুটি অঙ্কের ফারাকে বোঝা যায়, যে ২০১৬ সালে মমতা দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী মসনদে আসার পর কমেছে তার সম্পত্তির পরিমাণ। গত ৫ বছরে সম্পত্তির এই পরিমাণের কমতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
তার নামে নেই গাড়ি, নগদ কত টাকা রয়েছে? মমতা জানিয়েছেন, তার নামে নেই কোনও গাড়ি। নেই চাষের জমি বা বাণিজ্যিকভাবে ব্যবহার হতে পারে এমন কোনও জমি বা স্থান। পৈত্রিক সূত্রেও তৃণমূল সুপ্রিমো কোনও সম্পত্তি পাননি বলে জানিয়েছেন। ব্যাঙ্ক সহ কোনও জায়গা থেকে তাঁর ওপর ঋণের বোঝা নেই। নগদ টাকা বলতে রয়েছে ৬৯ হাজার ২৫৫ টাকা।
ব্যাঙ্কে কত টাকা রয়েছে?
নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ব্যাঙ্কে তার বর্তমানে ১৩.৫৩ লাখ টাকা রয়েছে। অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ রয়েছে ১৮, ৪৯০ টাকার। গত বিধানসভা নির্বাচনে মমতার ব্যাঙ্ক ব্যালেন্স ছিল ২৭.৬১ লাখ টাকা।
গয়নাঃ
সংক্রান্ত তথ্য হলফনামায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তার কাছে ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রামের মতো গয়না রয়েছে। অস্থাবর সম্পত্তির মধ্যে এই গয়নাই রয়েছে তাঁর কাছে। যার মূল্য ৪৩ হাজার ৮৩৭ টাকা বলে জানা গিয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
