এইমাত্র পাওয়া

৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন হলো বরিশালে

অনলাইন ডেস্ক ||

তথ্যপ্রযুক্তি সদ্ব্যবহার আসক্তি রোধ এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, সেমিনার ও পুরস্কার বিতরণ ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা’র সহযোগিতায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক ও উপ-পরিচালক (স্থানীয় সরকার), মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ মো. আব্বাস উদ্দিন খান, বরিশাল কৃষি গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন, জেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন।
বরিশাল জেলায় ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘তথ্যপ্রযুক্তির সদ্ব্যবহার আসক্তি রোধ’। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারেও মেলায় বরিশাল জেলার ১০টি উপজেলা হতে জুনিয়র, সিনিয়র এবং বিশেষ গ্রুপে মেধাস্থান অধিকারীগণ এবং জেলা পর্যায়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মেধাস্থান অধিকারীগণ অংশগ্রহণ করবে। শুরুতে অতিথিরা ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ এর মেলায় স্টল পরিদর্শন করেন পরে বিভিন্ন দিক তুলে ধরে অতিথিরা আলোচনা করেন। পরবর্তীতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ এর মেলার বিজ্ঞান বিষয়ক প্রকল্পের জন্য জুনিয়র, সিনিয়র গ্রুপে ৬ জন এবং কুইজ প্রতিযোগিতায় ৫ জনের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক (মূল প্রবন্ধ উপস্থাপক) রাহাত হোসেন ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.