নিউজ ডেস্ক।।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের আটটি অঞ্চলে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত এবং অন্যত্র বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ অবস্থায় কাল রবিবার সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।
আজ শনিবার রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়। বলা হয়েছে, বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
