মোঃ মোজাহিদুর রহমান।।
ইউনিসেফ বাংলাদেশ ও বিডিনিউজ যৌথভাবে পরিচালিত হ্যালো বিডি নিউজের ‘রিপোর্টার অব দ্য ইয়ার ২০১৯-২০’ নির্বাচিত হয়েছে বাগেরহাটের
শিশু সাংবাদিক এস.এম. মানজুরুল ইসলাম সাজিদ
গত ৪ মার্চ শিশু সাংবাদিক এস.এম. মানজুরুল ইসলাম সাজিদ সনদপত্র ও উপহার হাতে পায়।করোনা পরিস্থিতির কারনে আনুষ্ঠানিকতা ছাড়াই এ বছর ‘রিপোর্টার অব দ্য ইয়ার ২০১৯-২০’ ঘোষণা করেছে ভার্চুয়াল মাধ্যমে। ভার্চুয়াল এই অনুষ্ঠানে উপস্থিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ,মুহম্মদ জাফর ইকবাল,জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ, বিডিনিউ টুয়েন্টিফোরে সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
এস.এম. মানজুরুল ইসলাম সাজিদ বলেন” ধন্যবাদ হ্যালো বিডিনিউজ কে আমাকে ‘রিপোর্টার অব দ্য ইয়ার’ নির্বাচিত’ করার জন্য,২০১৭ সাল থেকে আমি হ্যালো বিডিনিউজ এর কাজ শুরু মাধ্যমে সাংবাদিকতায় হাতেখড়ি হয় আমার সাংবাদিকতা আমার পেশা নয় সাংবাদিকতা আমার নেশা। ভালোবাসার জায়গা থেকে আমি কাজ করি।বিডিনিউজ এর বাগেরহাট প্রতিনিধি অলিপ ঘঠক দাদার হাত ধরে শুরু হয় আমার পথ চলা, আর এ পর্যন্ত যারা আমাকে সহযোগীতা করেছেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ।আমার জন্য দোয়া করবেন”
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
