নিউজ ডেস্ক।।
তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে মঙ্গলবার নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিঙ্গাপুর এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটে বিকেল ৪টায় রওণা হবে দল। পরদিন বিকেলে বাংলাদেশ দলকে বহনকারী বিমান পৌঁছবে ক্রাইস্টচার্চে।
করোনার কড়া নিয়মে বাংলাদেশকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সময়ে পুরোদমে অনুশীলনের সুযোগ পাওয়া যাবে সামান্য। তিনদিনের আইসোলেশনের পর ক্রিকেটাররা নিজেদের মধ্যে অনুশীলন শুরু করতে পারবেন। এরপর ধাপে ধাপে সফরকারী দল খোলস থেকে বেরিয়ে আসবেন। কোয়ারেন্টাইন পর্ব শেষে কুইন্সটাউনে ৫ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ। সেটিই হবে বাংলাদেশের মূল প্রস্তুতি। এরপর সিরিজ খেলতে নামবে বাংলাদেশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
