এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদের হল খোলার আন্দোলনকে ‘যৌক্তিক’ বললেন শাবি উপাচার্য

শনিবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, হল খোলার ব্যাপারে তাদের আন্দোলন যে যৌক্তিক এটা আমরা স্বীকার করি। তবে, অবশ্যই সরকারের সাথে সমন্বয় করে আমাদের কাজটা করতে হবে। রাষ্ট্রীয় কোন সিদ্ধান্ত আসলে সেটা মানতে আমরা বাধ্য। তার বাইরে যাওয়ার আমাদের কোন ক্ষমতা নেই। শিক্ষার্থীরা আল্টিমেটাম দিতে পারে। তাদের সে স্বাধীনতা আছে। কিন্তু আমরা হল না খুলে পরীক্ষা নিবো না। আমরা যদি পরীক্ষা নেই তাহলে হল খুলে দিবো। তিনি আরো বলেন, শিক্ষার্থীরা কোন ধরণের নোটিশ ছাড়া আন্দোলনে নামছে। কিন্তু বিশ্ববিদ্যালয় একটি প্রতিষ্ঠান। এখানে কোন সিদ্ধান্ত নিতে গেলে কতগুলো নিয়ম-কানুন মেনে চলতে হয়। এক্ষেত্রে, দ্বিতীয় ধাপের পরীক্ষার তারিখ এবং হল খোলার বিষয়ে সমন্বয় করবো। এক কথায়, হল না খুলে পরীক্ষা নিবো না।

উল্লেখ্য, ‘হল খোলার আন্দোলনের যৌক্তিকতা’ নিয়ে শিক্ষার্থীদের লিখিত বিষয় সমহূ হলো, বিভিন্ন বাসা এবং মেসে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে, বিভিন্ন সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হচ্ছে, প্রত্যেক ব্যাচের শিক্ষার্থীরা সিলেট চলে আসায় প্রত্যেকে আবাসন সংকটে ভুগছে, যেহেতু সবাই মেসে আছে পরের মাসে হল খুললে তাদের ঐ মেস ভাড়া দিতে হবে, প্রত্যেক মেসেই শিক্ষার্থীরা চার জনের জায়গায় দশজন বা তারও বেশী অবস্থা করছে। সবশেষে, শিক্ষার্থীদের এ যৌক্তিক দাবিগুলোর প্রেক্ষিতে হল খুলে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানায় তারা।

এর আগে, হল বন্ধ রেখে গত ১৭ জানুয়ারী হতে মাস্টার্স ও অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের প্রথম ধাপের পরীক্ষা নেয় শাবি প্রশাসন। যেখানে প্রথম ধাপের পরীক্ষায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।-ইত্তেফাক


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.