৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক।।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা। আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৪ হাজার ১৫০ জন প্রার্থীর ভাইভা চলবে। প্রতিদিন সকাল ১০টায় ভাইভা শুরু হবে।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র জানা গেছে, মঙ্গলবার প্রথম দিনও সকাল ১০টায় শুরু হবে ভাইভা। ওইদিন ১০ জনের ভাইভা হবে। সূচি অনুযায়ী, আগামীকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) সাধারণ ক্যাডারের ১৮০ জনের ভাইভা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.