এইমাত্র পাওয়া

ক্রিকেটকে বিদায় জানালেন রাজ্জাক-নাফিস

নিউজ ডেস্ক।।

আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন আব্দুর রাজ্জাক এবং শাহরিয়ার নাফিস। শনিবার (১৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্নভোজন বিরতির সময় আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন আবদুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস।

এ সময় তাদের জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.