এইমাত্র পাওয়া

গ্রাহকের টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক ||

গ্যাস পানি বিদ্যুৎ বিল দেয়ার নামে গ্রাহকদের কাছ থেকে অর্ধশত কোটি টাকা নিয়ে উধাও হয়েছে একটি এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান। রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠানটির কাছে প্রতারিত তিন হাজারেরও বেশি মানুষ। ভুক্তভোগীরা এ নিয়ে মামলা করেছেন। তাদের অভিযোগ, বিলের টাকা নিয়ে জমা না করে  পালিয়ে গেছে ওই প্রতিষ্ঠানের লোকজন। প্রতারকদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

রাজধানীর মিরপুরের ৬০ ফুট সড়কে আড়াই থেকে তিন বছর আগে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করে ইন্টার্ন ব্যাংকিং এন্ড কমার্স নামের একটি প্রতিষ্ঠান। প্রায় তিন বছর ধরে এলাকার মানুষের কাছ থেকে পানি, বিদ্যুত ও গ্যাস বিল আদায় করে তারা।

জানুয়ারি মাসের শেষদিকে হঠাতই তালা মেরে উধাও হয়ে যাওয়ার পর তাদের প্রতরাণার বিষয়টি টের পান গ্রাহকরা।

তিতাস গ্যাসের নিয়ম অনুযায়ী আড়াই মাস বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করার কথা। কিন্তু, তিন বছর পর্যন্ত বিল বকেয়া থাকার পরও কর্তৃপক্ষ গ্রাহকদের কিছুই জানায়নি।

গ্রাহকদের দেয়া বিলের কপিতে দেখা যায়, মার্কেন্টাইল ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের রিসিভ সিল দেয়া। মার্কেন্টাইল ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায়- ইন্টার্ন ব্যাংকিংয়ের মালিক উমর ফারুকের নামে মোবাইল ব্যাংকিংয়ে এজেন্টশিপ ছিল। প্রতারণার বিষয়টি জানার পর তার এজেন্ট বাতিল করা হয়। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ব্যাংকের কোন কর্মকর্তা।

উমর ফারুকের জাতীয় পরিচয়পত্রের ঠিকানা ধরে বৈশাখীর সংবাদদাতা তার গ্রামের বাড়ি নোয়াখালির কবিরহাটে যান। সেখানেও তাকে পাওয়া যায়নি।

ভুক্তভোগীরা এ নিয়ে মিরপুর মডেল থানায় মামলা করেছে। অভিযুক্ত উমর ফারুকের সন্ধান করা হচ্ছে বলে জানান তিনি। 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.