এইমাত্র পাওয়া

এসএসসিতে শতভাগ ফেল প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক :

২০২০ সালে এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করতে না পারা বিদ্যালয়গুলোর তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে শিক্ষা বোর্ডগুলোর কাছে এসব প্রতিষ্ঠানের তথ্য চাওয়া হয়েছে। সার্বিক পর্যালোচনা শেষে প্রতিষ্ঠানগুলোর এমপিও বাতিল হতে পারে।

জানা গেছে, ২০২০ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেয়া কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এগুলোর মধ্যে ৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৪৮টি দাখিল মাদরাসা ও ৫০টি ভোকেশনাল স্কুল রয়েছে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে শিক্ষা বোর্ডগুলোতে পাঠানো চিঠিতে শূন্য পাস করা স্কুলগুলোর তথ্য চাওয়া হয়েছে। শূন্য পাস করা প্রতিষ্ঠানের নাম ঠিকানা, ই-মেইল ও মোবাইল নম্বরসহ, প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর, শিক্ষাবোর্ডের নাম ও প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত কি না ও এমপিওভুক্ত হলে কোডসহ উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তার মধ্য এমপিওভুক্ত স্কুলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে বলা হবে। শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোও নোটিশ পাঠাবে শিক্ষা অধিদফতর। জবাব সন্তোষজনক না হলে তাদের এমপিও স্থগিত করে দেয়া হবে। পরবর্তী ফল ভালো না পর্যন্ত এমপিও স্থগিতই থাকবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.