বিশ্ববিদ্যালয় সংবাদদাতা ||
ভারত থেকে রাবি শিক্ষার্থীর বই প্রকাশ
ভারতের ছত্রিশগড় থেকে ছোট গল্পের সংকলন ‘জোনাকিরা সব ঘুমিয়ে গেছে’ প্রকাশিত হয়েছে৷ বইটির লেখক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান৷
ইতোমধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন ও রাজশাহীতে বইয়ের কপি এসে পৌঁছেছে বলে জানিয়েছেন বইটির লেখক।
মেহেদি হাসান ২০২০ সালে রাবির ইংরেজি বিভাগ থেকে স্নাতক সম্মান শ্রেণি পাস করেছেন। তিনি ছদ্মনামে ‘সামহোয়ারইন ব্লগ’ এ নিয়মিত লিখে থাকেন।
‘জোনাকিরা সব ঘুমিয়ে গেছে’ বইটির প্রচ্ছদ এঁকেছেন পশ্চিমবঙ্গ রূপনারায়ণপুরের শিল্পী বিজন বিশ্বাস। তিনি বর্তমানে কোলকাতা কেন্দ্রের চিত্রকলা বিষয়ের শিক্ষক ও পরীক্ষক হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া মুদ্রণে ছিলেন মিহির সমাদ্দার।
বইটি সম্পর্কে লেখক জানান, এটি তার লেখা প্রথম বই। তার দিদি স্মৃতি দত্তের সাহায্যে বইটি প্রকাশ করা হয়েছে। মোট ১৪টি গল্প মিলে এই বইটি লেখা হয়েছে। থ্রিলার এই বইটি পাঠকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে প্রত্যাশা৷ বইটির বেশ কিছু কপি রাজশাহীতে এসেছে। বর্তমানে তিনি ‘দত্ত পরিবার’ নামক একটি নতুন উপন্যাস হাতে নিয়েছেন বলেও জানান৷
প্রকাশক হিসেবে ছিলেন ভারতের আইনজীবী, লেখক ও কবি স্মৃতি দত্ত। তিনি বলেন, ‘মেহেদি হাসানের সঙ্গে আমার ফেসবুকে পরিচয় ও বন্ধুত্ব। বাংলা ভাষার প্রতি আমার প্রচণ্ড টান কাজ করে বলেই আমি এই গুরু দায়িত্ব নিয়েছিলাম। তবে মেহেদি হাসান একজন চমৎকার লেখক। আপনি বইটি শুরু করলে শেষ না হওয়া অবধি উঠতে পারবেন না বলে আমার বিশ্বাস।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
