জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে প্রথম টিকা নিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন। সোমবার সকালে কোভিড১৯ এর মোকাবেলায় এই টিকাদান কর্মসূচীর উদ্ধোধন করা হয়। সকাল ১১টায় উপজলো স্বাস্থ্য কেন্দ্রে এই টিকাদান কর্মসূচীর উদ্ধোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, সহকারী কমিশনার ভুমি মো: উজ্জল হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আমীন, ডাঃ শান্তা ত্রিবেদী, ডাঃ গোলাম দস্তসীর প্রিন্স, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। দ্বিতীয় টিকা দেন সাবেক সিভিল সার্জন ডাঃ লোকমান হেকিম। এর পর হাসপাতালের পরিসংখ্যানবিদ মাহমুদুল হাসান টিকা গ্রহণ করেন।
টিকা নেওয়ার ২ ঘন্টা পর উপজেলা নির্বাহী অফিসা মো: সোহাগ হোসেন বলেন, আমি টিকা গ্রহণ করে সমপুর্ণ সুস্থ আছি। আপনারা সকলে টিকা গ্রহণ করুন।
হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা টিকা নেওয়ার আগ্রহীদের নিবন্ধণ করার জন্য অনুরোধ জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
