এইমাত্র পাওয়া

প্রধানমন্ত্রী টিকা নিলে মানুষ বেশি সাহস পেত: টিকা গ্রহণকালে জাফরুল্লাহ

নিউজ ডেস্ক।।

দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম শুরুর দিনে করোনার টিকা নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় তিনি বলেছেন, অনেকেই টিকা নিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী যদি আজকে টিকা নিতেন তাহলে মানুষ আরো বেশি সাহস পেত।

রোববার বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে করোনার টিকা নেন ডা. জাফরুল্লাহ।

টিকা নেয়ার পর ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সবাই টিকা নেন, কোনো ভয় নেই। সবাইকে বলবো- এটা আপনার অধিকার। আর টিকা নেয়ার জন্য যার যেদিন সময় সেদিনই নিয়ে নেবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.