নিউজ ডেস্ক।।
দেশের ৪৬টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। অধ্যক্ষ শূণ্য বাকি কলেজগুলোতেও শিগগিরই পদায়ন করা হবে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পৃথক আদেশে এ পদায়ন করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এসব কর্মকর্তাদের পুনরাদেশ না দেয়া পর্যন্ত তারা এ পদে দায়িত্ব পালন করবেন।
শ্রীকান্ত কুমার চন্দ বলেন, শিক্ষক-কর্মকর্তা পদায়ন একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে করোনার কারণে বেশ কিছু কলেজে শূন্য পদ ছিল। সেগুলো পূরণ করতে বড় একটি অর্ডার করা হয়েছে। বাকি শূন্য অধ্যক্ষগুলোতে শিগগিরই পদায়ন করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
