সজল আহমেদ।।
দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখন থেকে ১৩তম গ্রেডে বেতন পাবেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে।
আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ জারির পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে যারা এখনো কর্মরত আছেন, তাঁদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলপূর্বক বেতন গ্রেড নির্ধারণে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো। এ আদেশের ফলে সব শিক্ষক ১৩তম গ্রেডে (১১০০০–২৬৫৯০ টাকা) বেতন পাবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
