ফেব্রুয়ারিতে শিলাবৃষ্টির আশংকা

নিউজ ডেস্ক।।

চলতি মাসে আরো একটি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর দীর্ঘমেয়াদী ওই পূর্বাভাসে শৈত্যপ্রবাহের পাশাপাশি শিলাবৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কার কথাও বলা হয়েছে।

আজ বুধবার আবহাওয়াবিদ মো. সামছুদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি মাসের প্রথমার্ধে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক-দুটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ (০৬-১০ সেলসিয়াস) বয়ে যেতে পারে।

ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের নদ-নদীর অববাহিকা ও অন্যত্র সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা আছে। এ ছাড়া মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক-দুই দিন শিলাবৃষ্টি ও বিজলি চমকানোসহ বজ্রঝড় হতে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.