নিউজ ডেস্ক।।
মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে শুরু হতে যাচ্ছে সদ্য বিদায় নেয়া রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচার। এর সপ্তাহখানেক আগে মতবিরোধের জেরে সরে দাঁড়িয়েছে তার পুরো আইনজীবী প্যানেল।
পাঁচ সদস্যের এই প্যানেল সংবিধানের আলোকে অভিশংসন ঠেকাতে ট্রাম্পের হয়ে লড়ার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সরে যাওয়া আইনজীবীদের মধ্যে এমন দুইজনের নাম রয়েছে, যারা ট্রাম্পের পক্ষে ওই লড়াইয়ে নেতৃত্বে দিতেন বলে ধারণা করা হচ্ছে।
সংবাদে জানানো হয়, মূলত মামলার কৌশল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার আইনজীবীদের মতবিরোধ দেখা দেয়। ট্রাম্প চেয়েছিলেন, ৩ নভেম্বরের নির্বাচন জালিয়াতির হয়েছে—এমন যুক্তি দেখিয়ে সিনেটে তার হয়ে লড়বেন ওই আইনজীবীরা। কিন্তু আইনজীবী প্যানেলের মূল লক্ষ্য ছিল সংবিধানের ভেতরে থেকে ট্রাম্পের পক্ষে লড়া।
যেহেতু ট্রাম্প আর রাষ্ট্রপতি-ই নন তাই এ মামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে চেয়েছিলেন আইনজীবীরা। কিন্তু এতে সায় দেননি ডোনাল্ড ট্রাম্প। দেশটির অন্যান্য সংবামমাধ্যমেও প্যানেলের দু’পক্ষের মধ্যে বেশকিছু বিষয়ে সমন্বয়হীনতার কারণ উল্লেখ করা হয়েছে।
ট্রাম্পের আইনজীবী প্যানেলের নেতৃত্ব দিচ্ছিলেন সাউথ ক্যারোলিনার আইনজীবী বাচ ব্রাওয়ার্স। ডেবরাহ বারবিয়ার, জশ হাওয়ার্ডও ছিলেন এই প্যানেলে। এরা সকলেই সমঝোতার ভিত্তিতে একযোগে ট্রাম্পের আইনি দল ত্যাগ করেছেন বলে জানা গেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
