এইমাত্র পাওয়া

গোল্ড মেডেল পেলেন গাজীপুরের কৃতি সন্তান অধ্যক্ষ কবির আহমেদ

নিজস্ব প্রতিনিধি।।

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেরে বাংলা স্মৃতি সম্মাননা পেলেন ফেনীর আলহাজ¦ আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ এবং বর্তমানে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কবির আহমেদ। শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে গত ১৩ই নভেম্বর, ২০২০ইং রোজ: শুক্রবার সন্ধ্যায় সেগুনবাগিদচার কচিকাঁচা মেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী।

সুপ্রিমকোর্টের আইনজীবী এ্যাড. মোঃ নজরুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও শেরে বাংলা গবেষণা পরিষদের মহাপরিচালক আর কে রিপনের পরিচালনায়, এসময় আরো উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শাসুল হক টুকু এমপি, সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।শেষে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবির আহামেদের হাতে গোল্ড ম্যাডেল, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

অধ্যক্ষ কবির আহমেদ ছোট বেলা থেকে প্রখর মেধা সম্পন্ন ছাত্র ছিলেন। তিনি জাঙ্গালিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি শিক্ষা শেষ করেন। ১৯৭৪সালে তিনি কালীগঞ্জ রাজা রাজেন্দ্র ণারায়ন পাইলট হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৭৮সালে কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে একই বিষয়ে অথ্যান্ত কৃতিত্বের সাথে মাষ্টাস ডিগ্রী  করেন।

শিক্ষা জীবন শেষ করেই অধ্যক্ষ কবির আহমেদ সাংবাদিকতা পেশায় যুক্ত হন।পরবর্তীতে তিনি ভাগ্যান্বেষণে বিদেশ গমন করেন। তিনি থাইল্যান্ড, হংকং, তাইওয়ান, নেপাল, চীন, মালয়েশিয়া, সিংগাপুর, পীলিপাইন এবং দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তবে তার এ প্রবাশ জীবন বেশিদিন স্থায়ী হয়নি।

বিদেশি আয়েশী জীবন যাপনের কথা ভুলে গিয়ে নিজের দেশের শিক্ষার উন্নয়নের কথা বিবেচনা করে দেশে পিরে আসেন অধ্যক্ষ কবির আহমেদ। তিনি উপলব্ধি করতে পারেন শিক্ষার বিকাশ ছাড়া বাঙালি জাতির উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি শিক্ষাকে বেচে নেন পেশা হিসেবে। ১৯৯২ সালে তিনি ফরিদগঞ্জ ডিগ্রী কলেজে ( ফরিদগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ)লেকচারার হিসেবে যোগদান করেন। তিনি উক্ত কলেজে   ১৯বছর অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ২০১০সালে চাঁদপুর জেলার মতলব থানার   সুজাতপুর কলেজে অক্ষধ্য পদে যোগদান করেন। ২০১৪সালে লক্ষীপুর পৌর আইডিয়াল কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব হিসেবে গ্রহণ করেন। এ কলেজে তিনি স্বল্প সময়ের জন্য দায়িত্বরত ছিলেন।

২০১৫ সালের প্রথম দিকে তিনি ফেনী জেলায় আলহাজ্ব আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৮সালে তিনি অবসর গ্রহণ করেন। সৎ যোগ্য এ মানুষটি অবসর গ্রহণের পরও বসে থাকেন নি। ২০১৮সালের শেষের দিকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেরার শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটি অধ্যক্ষ কবির আহমেদকে উক্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পদে নিয়োগের প্রস্তাব করেন। ব্যবস্থাপনা কমিটির প্রস্তাবে সাড়া দিয়ে উক্ত কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজ একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। এ কলেজের প্রতিষ্ঠাতা জনাব, এম এ হান্নানের নিজস্ব অর্থায়নে কলেজের সকল ব্যয়ভার বহন করে থাকে। এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বিস্তারের জন্য বিনা বেতনে পড়ার সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে।

প্রকাশ থাকে যে, অধ্যক্ষ কবির আহমেদ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ এবং ২০১৭ উভয় বছরে ফেনী জেলার আলহাজ্ব আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন।
ব্যক্তি জীবনে অধ্যক্ষ কবির আহমেদ বিবাহিত এবং দুই সন্তানের জনক। তাঁর বড় মেয়ে তাছনিম তাবাচ্ছুম এ্যানি  সাউথ বিশ্ববিদ্যালয় থেকে সিএসই তে  ডিগ্রী  করেন। এবং ছেলে তৌসিফ কবির অনন¨ সবুজবাস সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। তার স্ত্রী আনোয়ারা কবির একজন গৃহিনী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.