নিউজ ডেস্ক।।
করোনাভাইরাস মহামারীর কারণে বিশেষ পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
গত বার এই সংখ্যা ছিল ৪৭ হাজার ২৮৬। তার আগের বছর ছিল ২৯ হাজার ২৬২। সে হিসাবে এবার জিপিএ-৫ বেড়েছে ১ লাখ ১৪ হাজার ৫২১।
এবার ঢাকা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫৭ হাজার ৯২৬ জন শিক্ষার্থী, চট্টগ্রামে ১২ হাজার ১৪৩, রাজশাহীতে ২৬ হাজার ৫৬৮, যশোরে ১২ হাজার ৮৯২, কুমিল্লায় ৯ হাজার ৩৬৪, ময়মনসিংহে ১০ হাজার ৪০, বরিশালে ৫ হাজার ৫৬৮, সিলেটে ৪ হাজার ২৪২, দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৪ হাজার ৮৭১ জন।
এছাড়া মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৪ হাজার ৪৮ জন ও কারিগরীতে ৪ হাজার ১৪৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
শনিবার একযোগে ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার মহামারীর মধ্যে পরীক্ষা ছাড়া সব শিক্ষার্থীকে পাস করানো হলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
