এইমাত্র পাওয়া

৬২ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। এই ধাপের সবগুলো পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে।

ইসি জানিয়েছে, তৃতীয় ধাপে ৬৪ পৌরসভায় নির্বাচনের তফসিল দেওয়া হলেও এক প্রার্থীর মৃত্যুর পর ত্রিশাল পৌর ভোট চতুর্থ ধাপে নেওয়া হয়।

ওই পর্বে ১৪ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। এছাড়া কুমিল্লার লাকসাম পৌরসভায় মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এ পৌরসভায় ভোট প্রয়োজন নেই। ফলে আজ ৬২ পৌরসভায় ভোটগ্রহণ হচ্ছে।
যেসব পৌরসভায় ভোটগ্রহণ হচ্ছে, সেগুলো হলো-

গাইবান্ধার গোবিন্দগঞ্জ, নওগাঁর ধামইরহাট ও নওগাঁ সদর, সিলেটের গোপালগঞ্জ, বগুড়ার ধুনট, গাবতলী, শিবগঞ্জ, নন্দীগ্রাম ও কাহালু, রাজশাহীর মুন্ডুমালা, মৌলভীবাজারের মৌলভীবাজার সদর, ঝিনাইদহের কোটচাঁদপুর, বাগেরহাটের মোরেলগঞ্জ, কুমিল্লার বরুড়া ও চৌদ্দগ্রাম, চাঁদপুরের হাজীগঞ্জ, ফেনীর ফেনী সদর, মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জ সদর, শেরপুরের নকলা, নাটোরের সিংড়া, রাজশাহীর কেশরহাট, চুয়াডাঙ্গার দশর্না, ঝালকাঠির নলছিটি, নেত্রকোনার দুর্গাপুর, যশোরের মনিরামপুর, নোয়াখালীর হাতিয়া ও চৌমুহনী, লক্ষ্মীপুরের রামগঞ্জ, কিশোরগঞ্জের কটিয়াদী, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শরীয়তপুরের নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ, বরগুনার বরগুনা সদর ও পাথরঘাটা, ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান, শেরপুরের নালিতাবাড়ি, কুড়িগ্রামের উলিপুর, দিনাজপুরের হাকিমপুর, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, নড়াইলের নড়াইল সদর, সাতক্ষীরার কলারোয়া, রাজবাড়ির পাংশা, পিরোজপুরের স্বরূপকাঠি, বরিশালের গৌরনদী ও মেহেন্দীগঞ্জ, জামালপুরের সরিষাবাড়ি, ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও ভালুকা, সিলেটের কজিগঞ্জ, ঝিনাইদহের হরিণাকুন্ডু, টাঙ্গাইলের টাঙ্গাইল সদর, ভূযাপুর, সখীপুর, মধুপুর ও মির্জাপুর, নীলফামারীর জলঢাকা, পাবনার পাবনা সদর, খুলনার পাইকগাছা, নড়াইলের কালিয়া।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.