এইমাত্র পাওয়া

এইচএসসির ফল জানতে শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না

নিউজ ডেস্ক।।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হওয়াতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, ‘এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল পাওয়া যাবে না। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানোও হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।’

করোনার কারণে বাতিল হওয়া ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল শনিবার (৩০ জানুয়ারি) প্রকাশ করা হবে। রাজধানী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল সাড়ে ১০টায় ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এভাবে ফল প্রকাশিত হতে যাচ্ছে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার পরীক্ষা ছাড়া এসএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করা হচ্ছে।

বিশেষ পদ্ধতিতে মূল্যায়নের এই ফল প্রকাশের জন্য শিক্ষাবোর্ডকে ক্ষমতা দিয়ে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের মধ্যে দিয়েই এই ফল প্রকাশের আইনি জটিলতা কেটেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.