নিউজ ডেস্ক ||
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা এবং প্রকৌশলী জাহিদুর রশিদের শপথ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওই দিন বিকাল সাড়ে তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২১ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছে, অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে অধ্যাপক ডা. উত্তম কুমার সাহাকে রাষ্ট্রপতি ওই পদে নিয়োগ দেন। এছাড়া নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক (প্রকৌশল) জাহিদুর রশিদকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দিয়ে গত ২৫ জানুয়ারি আদেশ জারি করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
