এইমাত্র পাওয়া

প্রাথমিকের সকল শিক্ষককে টিকার আওতায় আনা হবে

নিউজ ডেস্ক ||

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের করোনার টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সচিবালেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

জাকির হোসেন বলেন, সব প্রাথমিক শিক্ষককে করোনার টিকার আওতায় আনা হবে। শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের নিচে হওয়ার তাদের এ আওতায় আনা সম্ভব হচ্ছে না। শিক্ষক ও কর্মকর্তাদের টিকা দেওয়া হবে। স্কুল খোলার আগে বা পরে এ কর্মসূচি শুরু হবে।

তিনি বলেন, প্রাথমিকের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা তৈরি করে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ধাপে ধাপে সবাইকে টিকার আওতায় আনা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.