মোঃ মোজাহিদুর রহমান।।
অদ্য ২৬-০১-২০২১ তাং মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রেসক্লাবে এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন।
ইতিপূর্বে ফকিরহাট উপজেলা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক কে অব্যহতি দেওয়ায় সভায় সর্বসম্মতি ক্রমে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করা হয়।
সভায় ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। সভাপতি শেখ ফারুক হোসেন, সহ-সভাপতি মান্না দে, সহ-সভাপতি পি কে অলোক, সহ সভাপতি শেখ আজমল হোসেন, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন দে, যুগ্ম সাধারণ সম্পাদক এম জাকির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক ফকির মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সুমন কর্মকার, সাংগঠনিক সম্পাদক আহসান টিটু, প্রচার সম্পাদক সৈয়দ অনুজ, ক্রীড়া সম্পাদক মোঃ বাদশা আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, কার্যনির্বাহী সদস্য খান মাহামুদ আরিফুল হক, মোঃ মাহবুবুর রহমান দুলু, মোঃ কামরুল আহসান হীরক, মোঃ মোজাহিদুর রহমান, এস কে নাজমুল ইসলাম, সাধারন সদস্য শেখ আজমল, মোঃ সাইদুর রহমান, ইমরান শিকদার, সোনাতন কর্মকার, হিরামন দেবনাথ, দাউদ হায়দার বাবু, মোঃ বিল্লাল খান।
সভায় নবনিযুক্ত সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান মনিকে ফকিরহাট উপজেলা প্রেসক্লাব এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
