এইমাত্র পাওয়া

ডাবল মাস্কে সুরক্ষা বেশি

অনলাইন ডেস্ক ||

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে চিকিৎসকেরা সবাইকে মাস্ক পরতে পরামর্শ দিয়ে আসছেন। তবে অনেক আগে থেকে লক্ষ করা যাচ্ছে, অনেকে একইসঙ্গে ডাবল মাস্ক পরছেন। এখন প্রশ্ন জেগেছে ডাবল মাস্ক পরা কী আসলে বেশি সুরক্ষা দেয়?

করোনা থেকে রক্ষা পেতে একটি মাস্কের থেকে একইসঙ্গে দুইটি মাস্ক পরলে কী বেশি সুরক্ষা দেয়? এমন প্রশ্নের জবাবে এনবিসি নিউজকে যুক্তরাষ্ট্রের সংক্রমণ রোগবিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ ও হোয়াইট হাউজের উপদেষ্টা অ্যান্থনি ফাউসি বলেন, এটি সম্ভবত বেশি সুরক্ষা দেয়।

অ্যান্থনি ফাউসি এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, মাস্ক হচ্ছে শারীরিক আচ্ছাদন যা পরলে শ্বাস-প্রশ্বাসের জলীয় কণা বা ড্রপলেট অন্য লোকের মধ্যে ছড়িয়ে দেওয়া থেকে বাধা দেয়। এবং এতে যে মাস্ক পরে তাতে সুরক্ষা দেয়।

ফাউসির ভাষায়, তাই আপনি যদি এক স্তরের ওপর আরও এক স্তরের মাস্ক পরেন তাহলে এটি কমন সেন্সের বিষয় যে এটি সম্ভবতই বেশি কার্যকর হবে।

এদিকে মরণঘাতী করোনা ভাইরাসের বিশ্বব্যাপী সংক্রমণ ১০ কোটি ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের ১০ কোটি ২ লাখ ৭৯ হাজার ৮৪৯ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২১ লাখ ৪৯ হাজার ৩৮১ জনে। এছাড়া সুস্থ হয়েছে ৭ কোটি ২২ লাখ ৮৮ হাজার ২৩০ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.