এইমাত্র পাওয়া

ভালুকায় আইসিটি শিক্ষক ফোরামের সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকায় উপজেলা আইসিটি শিক্ষক ফোরামের সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৫ জানুয়ারী) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আইসিটি শিক্ষক ফোরামের সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আইসিটি শিক্ষক ফোরামের সভাপতি সালমা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও আইসিটি শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক খসরু মোহাম্মদ রনি সহ উপজেলা আইসিটি শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষকবৃন্দ।

আজকের আলোচনা সভায় উপজেলার শতভাগ শিক্ষককে শিক্ষক বাতায়নের প্রোফাইল শতভাগ সম্পন্ন করণ, উপজেলা আইসিটি শিক্ষক ফোরামের ব্যাংক একাউন্ট খোলা, অনলাইন শ্রেণি কার্যক্রম পুনরায় চালুকরণসহ বিভিন্ন বিষয়ে উপজেলা আইসিটি শিক্ষক ফোরামকে জোরালো ভূমিকা পালনের কথা বলা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.