নিউজ ডেস্ক।।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষকদের সাথে বৈষম্যের প্রতিবাদে তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। তবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
যবিপ্রবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. এস এম নুর আলম ও সাধারণ সম্পাদক ড. মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, শিক্ষকদের সাথে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এবারের বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজন বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়। বিবৃতিতে বৈষম্যের সাতটি খাতও উল্লেখ করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদ অর্ণব বলেন, বিষয়টি স্পর্ষকাতর। এ বিষয়ে উপাচার্যের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, সোমবার ১৪তম যবিপ্রবি দিবস। করোনাকালীন সময়ের কারণে দিবসটি উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে স্বল্প পরিসরে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে পতাকা উত্তোলন, আলোচনা, সেমিনার ও আলোকসজ্জ্বা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
