নিউজ ডেস্ক।।
নতুন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। গতকাল ২৪ জানুয়ারি, রবিবার শেখ মোহাম্মদ মোর্শেদ ও মেহেদেী হাসান চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছে বলে সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন সলিসিটর রুনা নহিদ আক্তার।
নিয়োগ সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ এর ৩ (২) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রীম কোর্টের আইনজীবী জনাব শেখ মোহাম্মদ মোরশেদ ও জনাব মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে।’
গত বছর ২৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন ২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করে আসা মাহবুবে আলম। এরপর গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে তার স্থলে নিয়োগ দেয় সরকার।
তার তিনদিন পরেই পদত্যাগ করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা রাষ্ট্রের দুই আইন কর্মকর্তা মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
