শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসটি পালন করতে পারলেন না যশোর বাঘারপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক সদর উদ্দিন (৫৮)।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে তার মৃত্যু হয়। তিনি জেলার সদর উপজেলার টিকারী গ্রামের রফি উদ্দিনের ছেলে। সোমবার তার কর্মজীবনের শেষ দিন।
স্থানীয়রা জানায়, বিকালে কলেজ থেকে মোটরসাইকেল চালিয়ে ঝিনাইদহে নিজ বাড়িতে ফিরছিলেন সদর উদ্দিন। পথিমধ্যে কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। সোমবার কর্মজীবনের শেষ দিন ছিল তার। তাই আজকে শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেই ভারাক্রান্ত মনেই বাড়ি ফিরছিলেন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
