নিউজ ডেস্ক।।
নিখোঁজের দু’দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী এসএম আবরার লাবিবকে হঠাৎ করেই বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে পাওয়া গেল। নগরীর মা ও শিশু হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত বাবার ওয়ার্ডের সামনে তাকে অন্য পোশাকে পাওয়া যায় বলে তার চাচাতো ভাই সরফরাজ নূরী জানিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার বিকেল ৫টায় হাসপাতাল থেকে হাঁটতে বেরিয়ে নিখোঁজ হন লাবিব। পরদিন স্বজনরা ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
