স্বাস্থ্য সেবা বিভাগের নতুন ৩৭৮ জন চিকিৎসকের পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে জানানো হয়, স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন ৩৭৮ জন চিকিৎসক মেডিকেল অফিসারকে ৪টি পদের বিপরীতে জুনিয়র কনসালটেন্ট (৬ষ্ঠ গ্রেডে) পদে পদোন্নতি দেয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু রায়হান মিঞার স্বাক্ষরে একটি প্রজ্ঞাপনে এ বিষয়ে পদোন্নতি প্রাপ্তদের নামের তালিকা ও বিষয়ের নাম উল্লেখ করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
প্রসঙ্গত, কোভিডকালীন মহামারীতে গত ৩ মাসে মোট ১৩২৮ জন মেডিকেল অফিসারকে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রদান করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
