অনলাইন ডেস্ক ||
পুরুষদের ক্রিকেটের এই প্রথম নারী অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ক্লেয়ার পোলোস্যাক। সিডনি টেস্ট দিয়ে দায়িত্ব শুরু হবে এই অস্ট্রেলিয়ান আম্পায়ারের।
পুরুষদের ওয়ানডে ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব অনেক আগেই পালন করেছেন পোলাস্যাক। তবে টেস্ট ক্রিকেটে এবারই প্রথম। অবশ্য চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে তাকে।
৩২ বছর বয়সী পোলোস্যাক নামিবিয়া ও ওমানের (পুরুষ) মধ্যে ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন টু-র ফাইনালে দায়িত্ব পালন করে প্রথম নারী অন-ফিল্ড আম্পায়ার হিসেবে রেকর্ড গড়েন ২০১৯ সালে। ছেলেদের ক্রিকেটের আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শুরু করেন ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট দিয়ে।
বৃহস্পতিবার ৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টেস্টে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন পল রাইফেল ও পল উইলসন। এই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রুস অক্সেনফোর্ড আর ম্যাচ রেফারির দায়িত্ব দেয়া হয়েছে ডেভিড বুনকে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
