এনটিআরসিএ নিয়োগকৃত শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

নিউজ ডেস্ক।।

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় স্থায়ীভাবে নিয়োগ সুপারিশ প্রদানকারী প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ২০১৬ এবং ২০১৮ সালে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সংগঠন এনটিআরসিএ নিয়োগকৃত শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটি (আংশিক) গঠন করা হয়েছে।

সংগঠনের আহ্বায়ক মো. জাহিদ হাসানের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক রাজিব ঘোষের সঞ্চালনায় সোমবার (০৪ জানুয়ারি) রাতে এক ভার্চুয়াল সভায় এই কমিটি গঠন করা হয়।

এর আগে করোনাকালীন বছরের মাঝামাঝি সময়ে সংগঠনের জন্য কমিটি গঠনের উদ্দেশ্যে ঢাকা এবং নারায়ণগঞ্জে সারা দেশ থেকে আগ্রহী শিক্ষকদের উপস্থিতিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি গঠন সংক্রান্ত দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল সভায় শিক্ষকদের প্রত্যক্ষ সমর্থনে সংগঠনের সভাপতি হিসেবে মো. জাহিদ হাসান (চাঁদপুর), সাধারণ সম্পাদক হিসেবে রাজিব ঘোষ (মুন্সিগঞ্জ) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রফিকুল ইসলাম রুবেল (নারায়ণগঞ্জ) কে মনোনীত করা হয়। পাশাপাশি আংশিক কমিটিতে সাতজনকে সহ-সভাপতি, ছয়জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক, পাঁচজনকে সাংগঠনিক সম্পাদক, ত্রিশজনকে বিভিন্ন পদের সম্পাদক ও উপ-সম্পাদক এবং দশজনকে সদস্য মনোনীত করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.