নিউজ ডেস্ক।।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থীকে খেলাসামগ্রী ও বাইসাইকেল দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম শীক্ষর্থীদের একল সামগ্রী দেন।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে ও কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লার সঞ্চালনায় এনবিআর চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সরকার নারী পুরুষ সমতায় বিশ্বাসী। এ কারণেই অনগ্রসর ও অস্বচ্ছল ছাত্রীদের মাঝে বিদ্যালয়ে যাতায়াতের জন্য বাইসাইকেল বিতরণ করা হলো।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল